Sunday, 20 January 2013

আগুন

এই দুরত্ব

এই ব্যবধান

এই অসময়

সুযোগের সন্ধান

আমি প্রকৃতি

আমি নারী

আমি অনুভবের

সন্ধানকারী

আমি ই শক্তি

আমি নির্ঝর

আমি শ্যামলা

আম ই উষর

বিস্তৃত বাহু

অজানার টানে

আমি রহস্য

আমায় কে জানে

আমি দোটানা

আমি ই সিদ্ধান্ত

আমি উদ্দাম

আমি শান্ত

হে শ্বাশ্বত

গ্রহণ কর

আপনার করতলে

যেথায়  আজও

বিভক্ত ধরায়

সীতার অঞ্চল জ্বলে 




Thursday, 17 January 2013

অনুরোধ

মনের খেয়ালে

কখনও অবহেলে

যদি পারো

হে জীবন

আমায় একটু

আপন করে

নিও

কিছু মুহুর্ত

যা পড়ে আছে

এদিক ওদিক

জড়ো

করেছি

কিছু স্মৃতি

যা শুধু

নিজের বলে

ভাবতাম

সাজিয়ে নিয়েছি

শুধু সারথী

চাই রথের

একা যেতে ভয়

নয়

সঠিকের নিশানা

মহাভারতে উপমা

নয়

জীবন যুদ্ধের

আত্মপ্রতয়

আজ তাই

মন্দ মধুর

স্পর্শে

সরব

সকালে

বাড়িয়েছি হাত

বাতাসে আজ

তরঙ্গ সংবাদ