শরীরের কোনে জমে ওঠা স্বেদবিন্দুকে
প্রশ্ন করতে পারি
আমার বাইরেটা
কি খুব দরকারী
আমি না জানলেও
লোকে বলে জানি
ওরা বলে
বিশ্রী কুত্সিত খানি
কুঞ্চিত ভুরু
আর তীক্ষ্ণ চাহনি
এক ফোঁটা
ভালবাসা কেউ দেইনি
আমারি পরিশ্রম
ভালো বলে কেনে
তবুও ঘৃণার
দৃষ্টিটা হানে
শুনেছি পন্ডিতেরা বলে
মানুষই আসল
বাইরেটা নশ্বর
ক্ষনিকের ভ্রম
তবে কেন ওঠে হাত
আমার উদ্দেশে
কেন রাত্রে
মানুষ আসে অসুরের বেশে
কেবলি একটা দোষ
আমি স্ত্রী আমি নারী
কেন তবে প্রবঞ্চনা
প্রলোভনের সারি
সমান অধিকার নয়
সম্মানের দাবি
নবজাতকের জন্ম
তার অস্তিত্বের চাবি