Monday, 5 November 2012

মুঠোটা খোলো

বৃষ্টি বলেছিল

কালকে আসবে

আমাকে নতুনভাবে

আবার ভালবাসবে

গুটিকথা চুপচাপ

আমার কানে কানে

জাগাবে নতুন গান

আমার ও প্রাণে

আমি সেই  জানালায়

ধারেতে বসে থাকব

দুফোঁটা ছুঁলে

গাল

মালকোষ বাঁধব

কিছু সুরে

বা বেসুরেতে

ছেঁড়ে যদি তার

জানব বৃষ্টি জল

আমার তোমার

যে বৃষ্টি বলেছিলো

আমাকে জড়াবে

আমাকে ভরিয়ে দেবে

আমাতে হারাবে

সে আজও

আছে অন্য

বন্য স্বভাবে

ভেজাবে সে

তোকেও

নিজেকে হারাবে

আমি তবু

বসে আছি

সেই জানালায়

যদি দুফোঁটা পড়ে

আমারি হৃদয়ে ..... 

No comments:

Post a Comment