Tuesday, 6 November 2012

প্রহসন


শরীরের  কোনে জমে ওঠা স্বেদবিন্দুকে

প্রশ্ন করতে পারি

আমার বাইরেটা

কি খুব দরকারী

আমি না জানলেও

লোকে বলে জানি

ওরা বলে

বিশ্রী কুত্সিত খানি

কুঞ্চিত ভুরু

আর তীক্ষ্ণ চাহনি

এক ফোঁটা

ভালবাসা কেউ দেইনি

আমারি পরিশ্রম

ভালো বলে কেনে

তবুও ঘৃণার

দৃষ্টিটা হানে

শুনেছি পন্ডিতেরা বলে

মানুষই আসল

বাইরেটা নশ্বর

ক্ষনিকের ভ্রম

তবে কেন ওঠে হাত

আমার উদ্দেশে

কেন রাত্রে

মানুষ  আসে অসুরের বেশে

কেবলি একটা দোষ

আমি স্ত্রী আমি নারী

কেন তবে প্রবঞ্চনা

প্রলোভনের সারি

সমান অধিকার নয়

সম্মানের দাবি

নবজাতকের জন্ম

তার অস্তিত্বের চাবি


Monday, 5 November 2012

রূপকথা

রূপকথা চুপচাপ

মনেতে  গভীর ছাপ

বলে  শুক সারি

আমি বলি আর নয়

এ এক অন্য সময়

দিতে হবে পাড়ি

ঐপাড়ে ধিক ধিক

জল ছবি ঠিক ঠিক

হাটে বাজারে

ব্যাস ব্যাস

আর নয়

রূপকথা ঘরময়

ভরে গেছে প্রাণ

বাস্তব জীবন্ত হোক

জিয়ন কাঠিতে

দুখ

বেঁচে থাক গান

পথিক পরান

মুস্কিল আসান

বন্ধ কর ঠাকুমার ঝুলি

থাক শুধু

ছন্দ অভিযান


মুঠোটা খোলো

বৃষ্টি বলেছিল

কালকে আসবে

আমাকে নতুনভাবে

আবার ভালবাসবে

গুটিকথা চুপচাপ

আমার কানে কানে

জাগাবে নতুন গান

আমার ও প্রাণে

আমি সেই  জানালায়

ধারেতে বসে থাকব

দুফোঁটা ছুঁলে

গাল

মালকোষ বাঁধব

কিছু সুরে

বা বেসুরেতে

ছেঁড়ে যদি তার

জানব বৃষ্টি জল

আমার তোমার

যে বৃষ্টি বলেছিলো

আমাকে জড়াবে

আমাকে ভরিয়ে দেবে

আমাতে হারাবে

সে আজও

আছে অন্য

বন্য স্বভাবে

ভেজাবে সে

তোকেও

নিজেকে হারাবে

আমি তবু

বসে আছি

সেই জানালায়

যদি দুফোঁটা পড়ে

আমারি হৃদয়ে ..... 

Sunday, 4 November 2012

সহজ কাজ

একটা সহজ কাজ

করতে গিয়ে দেখি

সামনে নিজের লোক 

কি করব একি 

কেন  হলো কিভাবে 

কিবা উত্তর 

অজানা কন্ঠস্বর 

দাঁড়াও বন্ধুবর 

হাতে মোহন বাঁশি 

হাসি তার স্মিত 

দর্শনে হতবাক 

চক্ষু বিস্ফারিত 

এলো অমোঘ বাণী 

কর্ম সহজ  নয় 

যেকোনো কাজ ই 

তাই কঠিন মনে হয় 

জেনে রেখো 

কিছু সত্য অসত্যর মাঝে 

চেষ্টা করে যাওয়াটাই 

মানবের সাজে 

আমি আছি ছিলাম 

তোমারি হৃদয়ে 

দৃঢ় রাখো মেরুদন্ড 

কঠিন সময়ে 

কর্ম তব একমুখী 

এক তার লক্ষ

ঠিক কি কিবা ভুল 

থেক নিরপেক্ষ 

যেন কোনো এক কাজ 

সংসার শালায় 

কাউকে আনন্দ দেয় 

কাউকে কাঁদায় 

তাতে পাল্টায় না 

সত্যের দাবি 

পরিস্থিতি নিস্পৃহতায় 

ধর্মের চাবি 

ভেবনা বন্ধুমোর 

করে যেও কাজ 

জয় হোক মানবতার 

থাক চক্ষুলাজ 

সহজ কঠিন হয় 

কঠিন সহজ 

নিজেরে বিশ্বাস কর 

প্রতিরোজ 

আত্মদহন আর আত্মবিশ্লেসনে 

নির্ভিক নিশ্চল 

থেক প্রতিক্ষণে 

যখনি সমস্যা হবে 

এইটুকু জেনো 

স্ব ই 

ঈশ্বর 

শুধু  ইহা মেনো 

কথোপকথন শেষ 

হঠাত ই 

তখন 

মা বলল 

ওই মেয়ে 

এবার চোখ খোল 

মাকে দেখে 

বুঝলাম 

ঠিকই আছি আমি 

নিজেকে বিশ্বাস  করা 

সবথেকে দামী 









বৃষ্টি বলেছিল

 মুঠোটা খোলো
দেখবে আজও
স্বপ্ন আছে ওতে
ধরতে পারো
চাইলে নাও
ক্ষতি নেইকো তাতে
স্বপ্নগুলো ইচ্ছে ডানা
মেলবে যখন তখন
তুই আমি আর আমরা সবাই
থাকিনা নিজের মতন
কে বলেছে
এইটা ঠিক ঐটা ভুল তোকে
পারলে নিয়ে আয়  চলে
ঘাড়টা  ধরে ওকে
নিয়ম যতই মেজাজ দেখাস
ছাড়ব  নাকো  আর
সবাই মিলে  বুঝিয়ে দেব ইচ্ছে দুর্বার
দেখবি তুইও
খোলা চোখে
আকাশ  পরীর গান
ওই যেখানে মা আছে বাবা আছে
আছে ঘরে ফেরার টান
আজ হাওয়াতে  গন্ধ আছে
ভীষণ  চেনা চেনা
ওই মেয়ে তুই স্বপ্ন দেখ  করবে না কেউ মানা .....